১৫ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:সিলেটের ফেঞ্চুগঞ্জ ইলাশপুর রেলক্রসিংএ টেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু ঘটেছে। রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিহত আব্দুস শহীদ সিলেটের জকিগন্জ উপজেলার দক্ষিণ খলাছড়ার মৃত আব্দুর রহিমের পুত্র। নিহতের এনআইডি থেকে এ নাম-ঠিকানা পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সিলেট জিআরপি পুলিশ ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।