১৩ অক্টোবর ২০২৩
বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, সচেতনতামূলক সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সদস্যবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভা উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিব দাস পুরকায়স্থ , ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সুহেল রানা, অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,তথ্য অফিসার মোছাঃ সাহরিন সুলতানা, আনছার ভিডিপির অফিসার আবু সাইদ, পল্লি বিদ্যুৎ এর এজিএম একে এম উমর ফারুক সহ আরোও অনেক।
আজকের সিলেট / জনি