৭ অক্টোবর ২০২৩


আ ফ গা নিস্থানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৫

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্থান।৬ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে ।ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে। আফগানিস্থানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জান সায়েক বলেছেন, হেরাত প্রদেশের জিন্দা জান জেলার প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে হতাহতের এ সংখ্যা জানা গেছে। তিনি জানান, ফারাহ এবং বাদঘিস প্রদেশেও ভূমিকম্প হয়েছে। সেখানে ঘরবাড়ির ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আফগান রেড ক্রিসেন্টের মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই বলেছেন, জরুরি দল এবং স্বেচ্ছাসেবকরা হেরাত যেতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত তিনটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে আছে।

সূত্র: এএফপি, রয়টার্স

এএস // আতারা

শেয়ার করুন