২১ জুলাই ২০১৭


অনলাইন পত্রিকা টেলিগ্রাফ এর আনুষ্ঠানিক উদ্বোধন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট অনলাইন পত্রিকা টেলিগ্রাফ-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে টেলিগ্রাফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন : সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরি। এসময় কামরান বলেন, সিলেট টেলিগ্রাফের মহতি উদ্যোগ কে আমি স্বাগত জানাই, এবং টেলিগ্রাফ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আমি প্রত্যাশা করি ।

টেলিগ্রাফের সম্পাদক রথিন্দ্র দাস ভক্ত ও রকি দেব এর যৌথ সঞ্চালনায় এবং বাবু জগদীশ দাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সম্পাদক আশীষ দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : সাবেক সিটি কাউন্সিলর আব্দুল খালিক, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তপন মিত্র, শিমুলবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (জিতু), কাউন্সিলর রেবেকা বেগম রেনু, মাসুম আহমেদ, আজাদ হুসেন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্টদেবজ্যোতি মজুমদার, বিএনপি নেতা সিরাজ খান, লোকনাথ মন্দির সিলেটের সভাপতি রিপন চৌধুরি, সার্জেন্ট আবুল হুসেন, সঞ্জয় দেব, নিখিল দেব, বীরেন্দ্র দত্ত, জ্যোতিষ চক্রবর্তী, মাজহারুল ইসলাম রুকন, সঞ্জয় চৌধুরি, অমর চক্রবর্তী, জয় দেব,আজকের সিলেট সম্পাদক : এম. সাইফুর রহমান তালুকদার,আফরোজ খান, নববার্তা সিলেট ব্যুরো : শহীদুর রহমান জুয়েল, মবরুর সাজু, সুব্রত সামন্ত, কবির আলম, খালেদ মেহদী, রুহিন আহমদ, কিশুর কান্তি দে, বিদ্যাভুষন চন্দ, সুমন চক্রবর্তী, সাংবাদিক যীশু আচার্য্য, সাংবাদিক রিয়াজুল ইসলাম, রিপন আচার্য্য, রুপম পাল, বিপুল সরকার, স্বাধীন দাস, পবিত্র দাস, পাবন বনিক, নয়ন চন্দ, সজীব দাস, অলক তালুকদার, সাগর চন্দ, নারায়ন সরকার, সীবুল সরকার, লব সরকার, এনাম আহমেদ, নিরঞ্জন সরকার, সানি মজুমদার, পার্থ সেন বাবু, প্রীতম দেব, সৌরভ তালুকদার, ইমন সরকার, ধ্রুব দস্তিধার, ইমন চৌধুরি, নয়ন দাস, ওমর চন্দ্র দাস, অপু কর প্রমুখ।

শেয়ার করুন