৫ অক্টোবর ২০২৩


বিশ্ব শিক্ষক দিবস : প্রত্যাশা কিন্ডারগার্টেনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কিন্ডারগার্টেন মিলনায়তনে এ দিবস পালন করা হয় ।

কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গুলজার আহমদের পরিচালনায় শিক্ষক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি ও প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সদস্য এম এ মতিন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী সোহান দে, সৈয়দ লিয়াকত আলী, হাবিবুর রহমান, শরিফ আহমদ, মোমতানা বেগম সাজনা বেগম।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যাশা কিন্ডারগার্টেন আয়োজন করে প্রিয় শিক্ষক পত্রলিখন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দুই বিভাগে মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ক বিভাগে রেদোয়ান সোবহান নাহিদ ১ম, মনোয়ার মাহতাব আবিদ ২য় এবং আবু হানিফ লাবিব ৩য় স্থানে বিজয়ী হয়। খ বিভাগে আবরার হাৃমিম ১ম, আব্দুল মোহসেন তাহমিদ ২য় এবং খাদিজা তাবাসসুম সীমা ৩য় স্থানে বিজয় লাভ করে । এসময় শিক্ষার্থীদের মাঝে পত্রলিখন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করেন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আহসানুল হক ।

এএস // বাদশাহ // আতারা

শেয়ার করুন