৪ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর (উপজেলা ) সদর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বাংলাদেশ আ. লীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে বিশাল জনসভা অনুষ্ঠিত। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি শাহিনুর তালুকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় এ জনসভা অনুষ্ঠিত হয় ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশ ও জনগনের কথা চিন্তা করে কেবল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই নির্বাচিত করতে হবে।
রনজিত সরকার আরও বলেন, দেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত করে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ইতিহাস সৃষ্টি করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে দেশে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুপের আহমদ অপু, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, ধরমপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ প্রমুখ।
এএস // স.বি // আতারা