৪ অক্টোবর ২০২৩


আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যুু

শেয়ার করুন

আজমিরীগঞ্জ সংবাদদাতা:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মার্জিয়া ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা।

জানা যায়, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলাধুলার এক পর্যায়ে পুকুরে পানিতে পরে তলিয়ে যায় মার্জিয়া। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান পায়নি তার। ঘণ্টাখানেক পড়ে মার্জিয়ার দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন শিবপাশা ফাঁড়ির এসআই ফজলুর রহমান।

 

আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)

শেয়ার করুন