২ অক্টোবর ২০২৩


জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে টাস্কফোর্সের অভিযান ও জরিমানা

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলং নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি বালু বোঝাই নৌকা জব্দ করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের এডি মামুনুর রশিদ, গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)

শেয়ার করুন