২১ জুলাই ২০১৭
ফাহাদ মারুফ: পাগল খুঁজে বেড়ান যিনি। দৈনিক মানবজমিনসহ এই শিরোনামে অনেক নিউজ ছাপা হয়েছে অনলাইন এবং প্রিন্ট পত্রিকায়।
রাস্তার পাশে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শামীম ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক মানসিক ভারসাম্যহীন মহিলার সন্ধান দেন হিরাগঞ্জ বাজারে অবস্তিত দি লার্নিং পয়েন্ট ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়সার আহমেদ।
খবর পেয়ে ঢাকাস্থ যমুনা ব্যংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম আহমদসহ বৃহস্পতিবার রাত ৩টায় ব্যাংকার শামীম আহমেদ ও যমুনা ব্যাংকে কর্মরত তার বন্ধু আলী সাব্বির, শফিকুল ইসলাম, জাগো নিউজ ২৪ এর সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, সাংবাদিক আবেদুর শাহীন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এসে পৌছান।
পরে শুক্রবার (২১জুলাই) সকালে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের মাধ্যমে হিরাগঞ্জ বাজারে স্থানীয় সংসদ সদস্য এমপি মুনিম বাবু, ইউএনও তাজিনা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক শত শত মানুষের উপস্থিতিতে আনুষ্টানিকভাবে একটি এ্যাম্বুলেন্সে করে মানসিক ভারসাম্যহীন (পাগলী) মহিলাকে উদ্ধার করে ঢাকা শেরে বাংলানগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটে চিকিৎসার্থে নিয়ে যান শামীম আহমদ ও তার লোকজন।
জানা যায়, গত প্রায় তিন মাস ধরে আউশকান্দি বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) এই মহিলাকে ঘুরে বেড়াচ্ছিলেন। রাস্তায় পড়ে থাকা নোংরা খাবার খায় এবং রোদ কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও রাস্তায় ঘুমিয়ে রাত কাটায়।
কেউ কিছু জিজ্ঞাসা করলে স্পষ্ট করে কিছু বলতেও পারেনা। একেক বার একেক নাম ঠিকানা বলে। তবে বেশির ভাগই তার নাম সুমি বলে জানায়। বাড়ি কোথায় জিজ্ঞাস করলে বলে টাঙ্গাইল কখনো বলে আব্দুল্লাপুর এলাকায়।
এখানে কেন এসেছেন এমন প্রশ্ন করলে জানায় সে তার বাড়ি খুঁজে বেড়াচ্ছে, সে বাড়ি যেতে চায়। স্বামী ও ছেলে মেয়ে আছে তবে তাদের নাম ও নির্দিষ্ট ঠিকানা বলতে পারছেনা। ওই মহিলা অনেক সময় ইংরেজিতে কথা বার্তা বলে।
ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলী আশরাফ, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমেদ,
নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক ও বাংলা টিভি‘র প্রতিনিধি মতিউর রহমান মুন্না, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদ, এনটিভি‘র প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, অনলাইন সময়ের বাণীর সম্পাদক মিজানুর রহমান সোহেল, চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমদ,
অনলাইন নিউজ পোর্টাল সিলেট মিডিয়া ডটকমের সিনিয়ার স্টাফ রিপোর্টার ফাহাদ মারুফ, ব্যবসায়ী শাহ মোস্তাকিম আলী, ইউপি সদস্য খালেদ আহমেদ জজ, আব্দুল মুকিত, দি লার্নিং পয়েন্ট ক্যাডেট স্কুলের পরিচালক কাজী আব্দুল বাছিত, ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, ইতিপূর্বে ব্যাংকার শামীম আহমেদ রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীন মানসিক রোগী এরকম ৪টি মেয়ে অন্তরা, আদুরী, পারুলী, সাহেদাকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
এ ব্যাপারে শামীম আহমদ অনলাইন গণমাধ্যমকে বলেন, আমার ভবিষ্যত স্বপ্ন হলো একটি মানসিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্র প্রতিষ্টা করা।
যেখানে রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলা হবে।
প্রসঙ্গত, ইত্যাদিতে ব্যাংকার শামীম আহমদকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ইত্যাদির প্রতিবেদনটা দেখার অনুরোধ রইলো।
নিচে লিংক দেওয়া হল:
https://m.facebook.com/story.php?story_
fbid=602277159957769&id=551887
211663431&_rdr
(আজকের সিলেট/২১ জুলাই/ডি/এফএম/ঘ.)