২ অক্টোবর ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১অক্টোবর) উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউচা ( বিলালপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা (৭) ওই গ্রামের মস্তফা আহমেদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আমির হামজা সাঁতার শেখার জন্য বাড়ির পাশের ডুবায় গোসল করতে নামে । কিন্তু ডুবায় পানি বেশি থাকায় সে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
এএস // আরিফ // আতারা