২ অক্টোবর ২০২৩


বায়ুদূষণে বিশ্বের পঞ্চম বাংলাদেশের ঢাকা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক :  বায়ুদূষণে বিশ্বের পঞ্চম বাংলাদেশের রাজধানী ঢাকা। এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সোমবার (২ অক্টোবর) সকাল ৯টা ৪৪ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে ।

দূষণ তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ১৮৩ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা । এই শহরের স্কোর ১৬২ । তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। চতুর্থ অবস্থানে রয়েছে ইতালির মিলানো শহর।

অন্যদিকে বায়ুর মানের অবনতি হওয়ায় ১২৯ স্কোর নিয়ে ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে। এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত জটিলতা রয়েছে তাদের জন্য ঢাকার বাতাস ক্ষতিকর।

উল্লেখ, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এএস // আতারা

শেয়ার করুন