১ অক্টোবর ২০২৩


ট্রাকচাপায় একই সঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে

শেয়ার করুন

 

হবিগঞ্জ সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় একই সঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রীজে (সিলেট-ঢাকা মহাসড়কে ) দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মতিউর রহমান (২২)।

জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে মতিউরদের অটোরিকশা দৌলতপুর ব্রিজের কাছে গেলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের গাড়িকে চাপা মারলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদা বেগম । পরে পথচারিরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এএস // আতারা

শেয়ার করুন