২৭ সেপ্টেম্বর ২০২৩


বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মোঃ মুবিন নামে (৬)। সে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি’র যাত্রাপাশা (নাপিত পাড়া) গ্রামের মোঃ তোফাজ্জুল মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মুবিনকে পুকুরের এক পাড়ে বসিয়ে বাবা অন্য পাড়ে প্রায় ১০০ গজ দূরে প্রকৃতির কাজ সাড়তে যান। এসে দেখেন শিশুটি পুকুর পাড়ে নেই। এই সুযোগে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের সিঁড়িঘাটে এসে জুতা রেখে পুকুরে নেমে যায়। তৎক্ষনাৎ বাবা চিৎকার দিয়ে আমার ছেলে ছেলে বলে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ চোখে পড়ে পুকুরের সিঁড়িঘাটে বাচ্চার জুতা। এরই সূত্র ধরে পুকুরে খোঁজাখুঁজি পর মুবিনকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুবিনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন ঘটনার তথ্যটি নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।

এএস // জনি

শেয়ার করুন