২৭ সেপ্টেম্বর ২০২৩
বিয়ানীবাজার সংবাদদাতা :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিস।
বুধবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা ।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২ কেভি জিএনডি প্রকল্পের আওতায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এসময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্ধন।
এএস // আতারা // বিজ্ঞপ্তি