২৯ মার্চ ২০১৮


গোলাপগঞ্জে বাস খাদে পড়ে যুবক নিহত, আহত ৩০

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় জানা যায় নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর। আহতদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৮/১০ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরের অদূরে দাড়িপাতন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুুলিশ ও সিলেট থেকে ফায়ার সার্ভীসের লোকজন এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে খাদ থেকে যাত্রীবাহি বাসটি তোলে। এ সময় সিলেট-জকিগঞ্জ মহা সড়কে হাজারো যানবাহন দুদিকে আটকা পড়ে। ফলে হাজার হাজার যাত্রীবৃন্দ অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েন।

ঘটনার পর পরই চালক কাওছার আহমদ ও হেলপার পালিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানসহ স্থানীয় লোকজন।

জানা যায়, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সিলেট-জ ১১-০৮১৩ বিকেল ৪টার দিকে উপজেলার গোলাপগঞ্জ পৌর সদরের অদুরে দাড়িপাতন এলাকায় আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনা স্থলে নিহত হন ১ যাত্রী।

আহতরা হলেন-কানাইঘাট উপজেলার ফতেহগঞ্জ রাজাগঞ্জ এলাকার পাখি মিয়া (৫০) ও ছেলে রাহি আহমদ (১০), বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার কয়েস আহমদ চৌধুরীর মেয়ে মেরিন বেগম (২০), একই এলাকার আব্দুস শহীদের ছেলে সেলিম আহমদ (৪৫), একই এলাকার মুহিবুর রহমানের মেয়ে সিদ্দেকা (১৮), একই এলাকার আব্দুল হামিদের স্ত্রী তৈয়বুন (২৫), খালপার গ্রামের লাল মিয়ার স্ত্রী ফাহিমা বেগম , পরগনাবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে সেলিম মিয়া (৪০), স্ত্রী লিলি বেগম (৩৮), মেয়ে লিজা (১০) ও ফাহিমা (৬), চারখাই বিয়ানীবাজার এলাকার আরজ চৌধুরীর মেয়ে রুহেনা বেগম (২০), একই উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সাহিদুর রহমানের স্ত্রী শোকেয়া বেগম (২৪)। বাকী আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি।

এ দিকে আহত এক যাত্রী জানান, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে দাড়িপাতন এলাকায় আসামাত্র অন্যমনস্ক হয়ে পড়ায় বাসটি খাদে পড়ে উল্টে যায়।

(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন