২৭ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট :
ভিসানীতি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়ার ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, বাংলাদেশ থেকে শিক্ষার্থী নিতে বাইরের দেশগুলো খুব আগ্রহী। বাইরের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশী শিক্ষার্থীদের ফি-এর উপর নির্ভরশীল।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রেও ভিসানীতি কোন প্রভাব ফেলবে না। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে। অবাধ,সুষ্ঠু নির্বাচনের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বদ্ধ পরিকর।
এএস // আতারা