২৬ সেপ্টেম্বর ২০২৩
সিলেটের জৈন্তাপুরে বিভিন্ন ব্রান্ডের ২৫১ বোতল ভারতীয় মদসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামপুঞ্জিতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে সিলেট জেলা গোয়েন্দা সংস্থার একটি দল। এসময় উমি পাত্র (৪৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার সুরেন্দ্র পাত্রের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
জানা গেছে,মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উর্মির ঘর থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ব্যাপারে জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এএস // আতারা