২৬ সেপ্টেম্বর ২০২৩


‘জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে’

ছবি : নিজস্ব প্রতিনিধি

শেয়ার করুন

 

গোয়াইনঘাট প্রতিনিধি :

জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যা একবার হলে রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। তবে বর্তমানে উন্নত চিকিৎসার কারণে কিছুটা হলেও কমেছে।


তিনি আরও বলেন, র‌্যাবিস ভাইরাস দ্বারা কোনো মানুষ বা প্রাণী আক্রান্ত হলে যে রোগের লক্ষণ প্রকাশ পায় তাকে বলা হয় জলাতঙ্ক রোগ। কুকুর, বিড়াল,বানর ইত্যাদি প্রাণী র‌্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এবং এরা মানুষকে কামড়ালে এই রোগ হয়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীর দেহে স্থানান্তরিত হতে পারে। এদের মুখের লালায় র‌্যাবিস ভাইরাসের জীবাণু থাকে। কোনোভাবে তা সুস্থ প্রাণীর রক্তের সংস্পর্শে এলে, রক্তের মাধ্যমে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশলয় সাহার সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক নিখিল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মিজানুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. তৌফিক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ ।

এএস // আতারা

শেয়ার করুন