বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মী দের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।