২৮ মার্চ ২০১৮


সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল স্টেশনের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী লাইনচ্যুত ট্রেনটি দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে রেল চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৩টার দিকে কুলাউড়া বরমচাল স্টেশনের কাছে তেলবাহী ৯৫২ ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বলেন, ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন