১৮ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ পারফর্ম করে সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার।
তবে এর মধ্যেই তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে ।
মাস খানেক আগে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন,
‘ক্রিকেট আমার পেশা। এখান থেকে আমি উপার্জন করি। কিন্তু আমি পরকালে যদি সফল হতে না পারি তাহলে আমি ব্যর্থই থেকে যাব। আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর জন্য। কারণ সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কখন কে মারা যাবে, কেউ জানে না। তাই আমি চেষ্টা করি সবসময় ইসলাম মেনে চলার জন্য, ইসলামের মধ্যে থাকার জন্য।’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সাকিবের সমালোচনা করলেও তার বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরী তার পাশে আছেন। এছাড়া অন্য অনেকে ধর্মীয় বিষয়ে জানতে এই দুই ক্রিকেটারের শরণাপন্নও হন বলেও জানান সাকিব।