১৭ সেপ্টেম্বর ২০২৩
মফস্বল ডেস্ক
হবিগঞ্জে বন্য শূকরের আক্রমণে মহিলাসহ দু্ইজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দক্ষিণ রাজিউড়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) ক্ষেতে কাজ করছিলেন। এমন সময় ঝোপের ভেতর দিয়ে বের হয়ে একটি বন্য শূকর তার ওপর আক্রমণ করে। পরে তাকে বাঁচাতে এসে মাহমুদা খাতুন (৫৫) আহত হন।
গুরুতর আহতাবস্থায় জাকির হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত নারীকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.বউিজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এএস // আতারা