১৩ সেপ্টেম্বর ২০২৩


সরকার পতনের একদফা দাবি : পক্ষকাল ব্যাপি বিএনপি রোডমার্চ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সরকার পতনের একদফা দাবিতে এবার পক্ষকাল ব্যাপি রোডমার্চ কর্মসূচি দিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ কর্মসূচি। এই সময়ের মধ্যে পৃথক ৫ টি রোড মার্চ করবে দলটি।

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের আগে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। ইতোমধ্যে ঢাকা বিভাগ বাদে পাঁচ বিভাগের রোডমার্চের সম্ভাব্য রুট ও তারিখ চূড়ান্ত করেছে তারা। রুটগুলো হলো- আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ- মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত। প্রতিটি রোডমার্চ এর গন্তব্যস্থলে সমাবেশ করবে দলটি।

এর পর অক্টোবর থেকে শুরু হবে রাজধানী ঢাকা কেন্দ্রিক কর্মসূচি। ঢাকা কেন্দ্রেক সকল কর্মসূচি বাস্তবায়নে জেলার নেতাদের সর্বশক্তি নিয়োগের বার্তা দেয়া হবে রোডমার্চ থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ই সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশের অবগতি করতে ইতিমধ্যে ডিএমপিতে চিঠি দিয়েছে দলটি। পরদিন ১৬ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

পাঁচ বিভাগের পর ঢাকা বিভাগে সর্বশেষ রোডমার্চ করবে। এসব রোডমার্চ বাস্তবায়নে নেতৃত্ব দেবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

 

শেয়ার করুন