২৭ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার ভার্থকলা এলাকায় আশ্চর্য জনক ভাবেই একটি গাড়িতে আগুণ লাগার ঘটনা ঘটে। ভার্থকলার রেইবো শপিং মহলের সামনে মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেট-জ-১১-০২৭২ গাড়িতে আগুণ লাগার ঘটনায় হঠাৎ করেই সকলের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ভার্থকলার রেইবো শপিং মহলের সামনে রাখা সিলেট-শেরপুর স্টেন্ডের সিলেট-জ-১১-০২৭২ গাড়িতে হঠাৎ করে অগ্নিকান্ড ঘটে।
তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরবর্তীতে দক্ষিন সুরমা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুণ নিয়ন্ত্রণে আনে।
দক্ষিন সুরমা ফাড়ির এএসআই আবু সাইদ অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, গাড়ির সটসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটে। রেকারের মাধ্যমে গাড়িটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হবে।
(আজকের সিলেট/২৭ মার্চ/ডি/এসটি/ঘ.)