৭ সেপ্টেম্বর ২০২৩


দক্ষিণ সুরমায় পুকুর থেকে লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় পুকুর থেকে মো. হাফিজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তি দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকার মৃত আলতাফ মিয়ার পুত্র। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বুধবার দুপুরে থানার খিত্তার খালপারের একটি বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সকালে এক ব্যক্তি পুকুর পরিষ্কার করার সময় হাফিজুল ইসলামের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন