৫ সেপ্টেম্বর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : ময়মনসিংহ বিভাগে যাত্রা শুরু হলো হাইওয়ে পুলিশের। নতুন এই ইউনিটের পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মুহাম্মদ রহমত উল্লাহ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের যাত্রা শুরু হয়।
জানা গেছে, ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠিত হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। জেলাগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। এর আগে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হাইওয়ে পুুলিশের গাজীপুর রিজিয়নের অধীনে ছিল। এটি পৃথক করে দেওয়ার পর আজ থেকে ময়মনসিংহ বিভাগে আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
নতুন রিজিয়নের যাত্রার প্রসঙ্গে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
পুলিশ সুপার রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।