২ সেপ্টেম্বর ২০২৩


ছাতকে জুনিয়রের ছুরিকাঘাতে সিনিয়র খুন: ঘাতক আটক

শেয়ার করুন

ছাতক সংবাদদাতা: সুনামগঝেআজন ছাতকে সিনিয়রের কাছে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে জুনিয়রের ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম নামের এক সিনিয়র (যুবক) খুন হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরারাত ৩ টায় ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় সুরমার পারে এ ঘটনা ঘটে। নিহত মোজান্মেল হোসেন মাসুম (৪৩) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমানের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় সিনিয়র মোজাম্মেল হোসেন মাসুমের কাছে সিগারেট চায় হোসাইন কবির (২৭) নামের এ জুনিয়র। মাছুম সিগারেট না দিয়ে চড় মেরে কবিরকে জুনিয়র সিনিয়রের কাছে সিগারেট চায় কতো বড় বিয়াদবি। এতে ক্ষিপ্ত হয়ে দুজনের মধ্যে বাধে বাকবিতন্ডা। এক পর্যায়ে মাসুম কবিরের উপরে ছুরি দিয়ে আঘাত করতে চাইালে কবির মাছুমের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে মাছুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় লাফার্জ কারখানা এলাকা থেকে ঘাতক হোসাইন কবির (২৭)কে আটক করে পুলিশ। আটক হোসাইন কবির ছাতক পৌরসভার বাগবাড়ীর হুমায়ুন কবিরের পুত্র।

এদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোর রাতে ছাতক হাসপাতালে নিয়ে গেলে পরে সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আরিফুল আলম জানান, মরদেহ সুনামগঞ্জ মর্গে রয়েছে। ঘটনায় জড়িত আসামীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন