২৫ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩দিনব্যাপি মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার দুপুর ১২টার দিকে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
(আজকের সিলেট/২৫ মার্চ/ডি/এসসি/ঘ.)