২৯ আগস্ট ২০২৩


সিলেটে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁঝ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁঝ। বিভিন্ন দেশ থেকে আমদানীর অনুমতি থাকলেও থামছে না দামের এই অশ্বদৌড়।

তাই এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম একলাফে কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। সোমবার সকালে সিলেট নগরের বাজারগুলোয় ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। শহরতলীর দোকানগুলোতে বিক্রি হয়ে ৭০ টাকা দরে।

এর আগে গত শনিবার ও রোববার সকল পর্যন্ত ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। এ ছাড়া রসুনের দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের আরও শুল্কারোপের খবরে সিলেটের বাজারে দাম বেড়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে পেঁয়াজের দামের তেমন তারতম্য দেখা যায়নি। সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ভ্যানে করে এক পেঁয়াজ বিক্রেতা প্রতি কেজি পেঁয়াজ তিনি ৬৫ টাকা করে চাইছিলেন। ক্রেতারা দামাদামি করে ৬০ টাকা কেজি দরে কিনছিলেন। সোমবার রাতে শহরতলী টুকেরবাজার তেমুখী ও সোনতলায় প্রতি কেজি গেঁয়াজ বিক্রি হয়ে ৭০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তাদের কাছে আগের পেঁয়াজ থাকলেও বৃদ্ধির খবরে তারা পাইকারি বাজারের সঙ্গে মিলিয়ে এই দামে বিক্রি করছেন। দু’এক দিন পর দাম আরও বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।

গত ১৯ আগস্টের পর পেঁয়াজ রপ্তানিতে ভারতের শুল্কারোপের খবরে সিলেটে পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছিল। সে সময় ৪০ থেকে ৪৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে চার থেকে পাঁচ দিনের মাথায় আবার আগের দামে ফিরে এসেছিল।

সিলেটের কালীঘাট এলাকার  এক ব্যবসায়ী বলেন, তাঁরা মূলত মুদিদোকানের মালামাল পাইকারি দামে বিক্রি করেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাঁদের কাছে কোনো পণ্য না থাকলেও অন্য ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে দেন। সোমবার থেকে সিলেটে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। এ জন্য তিনি ক্রেতাদের পেঁয়াজ দিতে পারেননি। তিনি আরও বলেন, যেখানে দুই দিন আগেও ২০ টাকা কমে পেঁয়াজ দিতে পেরেছিলেন, সেখানে পাইকারি বাজারে এক রাতের ব্যবধানে ২০ টাকা বেশি চাওয়া হচ্ছে।

গত শুক্র ও শনিবার পেঁয়াজ ৪৮ টাকা কেজিতে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। বোবার থেকে পেঁয়াজের দাম বেড়েছে। ভারত সরকারের রপ্তানি শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। আগে ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হতো। এখন আমদানি করতে বেশি দাম দিতে হচ্ছে, এ কারণে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

শহরতলী সোনতলা বাজার থেকে পেঁয়াজ কিনছিলেন মইয়ারচরের বাসিন্দা নাসীমুর রিয়াজ। তিনি বলেন, পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। পাইকারি ও খুচরা বাজারে দাম প্রায় একই। যদিও বাজারে যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেগুলো নতুন আমদানি করা পেঁয়াজ নয়, আগের পেঁয়াজগুলোই ব্যবসায়ীরা  মজুত করে রেখেছিলেন; এখন আমদানি শুল্ক বাড়ার অজুহাত দেখিয়েবেশি দামে বিক্রি করছেন।

এদিকে সিলেটের বাজারে রসুনের দামও বেড়েছে। রোববার থেকে চায়না রসুন কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১৫ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা কেজিতে।

 

শেয়ার করুন