২৮ আগস্ট ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দরাপপুর নোয়াগাঁও গ্রামের একজন গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়।রবিবার ২৭ আগস্ট বিকালে। নিখোঁজ হওয়া জেলে নোয়াগাঁও গ্রামের মৃত যোগেশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (২৫)।
২৮শে আগষ্ট সোমবার দুপুরে আনুমানিক আড়াইটার সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের এক দল ডুবুরির যৌথ উদ্ধার অভিযানে গুরমার হাওওরের গোড়াডুবা নামক স্থান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান,থানা পুলিশ ও ডুবুরি দলের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মৃতলাশ উদ্ধার করা হয়েছে।