২৮ আগস্ট ২০২৩
ক্রীড়া ডেস্ক : পিছিয়ে পরেও দারউইন নুনেজের জোড়া গোলে জয় নিউক্যাসেলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। নিউক্যাসেলের বিপক্ষে শেষ মুহুর্তের গোলে ২-১ ব্যাবধানে জয় পেয়েছে অল রেডসরা।
ম্যাচের ২৫ মিনিটেই গোল হজম করতে হয় লিভারপুলকে। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। ২৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভার্জিল ফন জিককে। ম্যাচের সব পরিস্থিতিই যেন যাচ্ছিল লিভারপুলের বিপক্ষে।
তবে বদলি নেমে সব হিসেব বদলে দিলেন নুনেজ। জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান উরুগুয়ের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে (৯০+৩) দ্বিতীয় গোল করে দলকে জয় এনে দেন তিনি।
এই জয়ে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলো লিভারপুল। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা ওয়েস্টহ্যাম এবং টটেনহ্যামের পয়েন্টও সাত। তবে গোল ব্যাবধানে এগিয়ে আছে তারা।