২৪ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজার জেলার রাজনগর এলাকা থেকে হাফেজ আরমান আহমদ নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজের বড় ভাই আহমেদ আরিফ জানান, গত ১৯ মার্চ ২০১৮ ইং তারিখ মৌলভীবাজার জেলার রাজনগর থানার হামিদ পুর গ্রামের লজিং বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। এবং কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গায়ের রং ফরসা পরনে ছিল পায়জামা পাঞ্জাবী। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিম্ন ঠিকানায় পৌছে দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বর্তমান ঠিকানা : হামিদ পুর মোকাম বাড়ি জামে মসজিদ, মোকাম বাজার,রাজনগর,মৌলভী বাজার,সিলেট। অথবা এই নাম্বারে যোগাযোগ করা যাবে- ০১৯১৬ ৪৫২০৫ (বাবা), ০১৭১৪৭২৫১৯৮ (ভাই)।
(আজকের সিলেট/২৪ মার্চ/ডি/এসসি/ঘ.)