২৬ আগস্ট ২০২৩


উপশহরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল উপশহরে বাসায় পানির মোটর বন্ধ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো দুই সন্তানের জনক মিজানুর রহমান (৩৫)। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা।

মিজানুর সিলেটের উপশহর সি ব্লকের ৪৪ নং রোডের মাথিউরা হাউজের পারভীন বেগমের বাসায় থাকতেন। পাশেই হাফছা বেগমের মালিকানাধীন মায়ের দোয়া রেস্টুরেন্টে বাবুর্চির পাশাপাশি খাবারও বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) মিজানুর প্রতিদিনের মতো পারভীনের বাসায় রান্নাবান্না শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পানির মোটরের সুইস অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দূর্ঘটনাজিত কারণে ছেলে মৃত্যুবরণ করেছে বলে বিনা তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদনও করেছেন নিহতের পিতা।

অপরদিকে প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি একটি দূর্ঘটনা বলে প্রতীয়মাণ হয়। তাই এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা যেতে পারে বলে সিলেটের শাহপরান থানা কর্তৃপক্ষ জানায়।

শেয়ার করুন