২৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সন্ধ্যায় স্থানীয় চাঁদনী কমিটি সেন্টারে এ সম্মেলন হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, হেলু মিয়া, ফয়সল আহমদ, ১ম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান,যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা এড. আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যার শফিুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের লোক উপস্থিত থাকলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হ্জাী মুজিবুর রহমান চৌধুরীর অনুসারী অনেক নেতাকর্মীই অনুপস্থিত ছিলেন।