২৩ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক ছমর উদ্দিন মানিক মারা গেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নগরীর টিলাগড় রাজপাড়ার বাসিন্দা ছমর উদ্দিন মানিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সাবেক ব্যাংক কর্মকর্তা ছমর উদ্দিন মানিক মৃত্যুকালে স্ত্রী, এক পুত্রসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৩ আগস্ট) জোহরের নামাজের পর নগরীর টিলাগড় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।