১৮ আগস্ট ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নয়ন মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নয়ন মিয়া লোকড়া গ্রামের আন্নর মিয়ার ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নয়ন বাড়ির একটি কাঠ গাছে (ডাল) কাটতে উঠলে এ সময় অসাবধানতার বসে বিদ্যুতিক তারের মধ্যে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।