১৭ আগস্ট ২০২৩
যুক্তরাজ্য থেকে আজিজুল আম্বিয়া : শেখ রাসেলের ৪৮ তম শাহাদাত বার্ষিকীত উপলক্ষে শেখ রাসেল মেমোরিয়াল এসোসিয়েশন ইউকের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) রাত ৮ টায় যুক্তরাজ্যের নর্থ লন্ডনের দ্যা রুহিত রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং শেখ রাসেল এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ সহিদুর রহমান এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভাবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউ এস এর সভাপতি ও মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কমিউনিটি নেতা তজমুল হুসেন। শিশু রাসেল সহ যারা ১৫ আগস্ট শহীদ হন তাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন নর্থ লন্ডন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান আহমেদ, কেমডেন আওয়ামী লীগের সভাপতি সুহেল আহমদ, তারাউল ইসলাম, মুহাইমিন আহমদ, আলকাছ আহমদ, নজরুল ইসলাম অকিব , হাফিজুর রহমান বক্কর, আব্দুল মুহিত আফজল, রাধাকান্ত ধর, আমজাদ হোসেন সানি , আব্দুল মুহিত, জমসেদ মিয়া, আব্দুল বারি, জুনুর আহমদ প্রমুখ।
বক্তারা বলেন , যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তারা বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে যেতে চেয়েছিল। তাই এরা দেশের শত্রু এবং তাদের উত্তরসূরীদের সরকারের নজরে রাখতে হবে যাতে নতুন করে আর কোন ষড়যন্ত্র না করতে পারে।