১৫ আগস্ট ২০২৩


জাতীয় শোক দিবসে সিলেট জেলা প্রেসক্লাব’র শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

ডেস্ক নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহীন আহমদ, আনোয়ার হোসেন, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাশ, সাবেক কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, ক্লাব সদস্য আনিস মাহমুদ, পিংকু ধর, মৃণাল কান্তি দাশ, জয়ন্ত কুমার দাস, মুহাজিরুল ইসলাম রাহাত, সাকিব আল মামুন, শাকিল জামান, শহিদুল ইসলাম সবুজ।

শেয়ার করুন