১৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : সারাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ‘সাইবার হামলা’র হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক-এর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাইবার হামলার হুমকিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা জানান।
সাইবার হামলার হুমকির বিষয়ে র্যাবের কোনও তৎপরতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যারা আইটি এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। আর যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’