২০ মার্চ ২০১৮


আন্তর্জাতিক কনফারেন্সে কলকাতা গেলেন সুলায়মান আল মাহমুদ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কলকাতার দক্ষিণ ২৪ পরগণার একটি ইসলামিক কনফারেন্সে গান গাইতে ভারত সফরে গেলেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগণার শিবগনর মানবকল্যান পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামীক কনফারেন্স। উক্ত কনফারেন্সে সুলায়মান আল মাহমুদ ইসলামি সংগীত, নাত ও হামদে বারী তাআলা পরিবেশন করবেন।

মঙ্গলবার সকালে যশোরের বেনাপোল বন্দর হয়ে ভারত পৌছেন তিনি। তার সফল ভারত সফরের জন্য সকলের নিকট তিনি দোয়া কামনা করেছেন।

সুলায়মান আল মাহমুদ সিলেটের সুস্থ সংস্কৃতির বিকাশের প্রত্যয়দীপ্ত সংগঠন দিশারী শিল্পীগোষ্ঠী’র সাবেক সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন থেকে দৈনিক সিলেট বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এবং আমার দেশ পাঠকমেলার সহকারী সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া জাতীয় দৈনিক ও সিলেটের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়মিত তাঁর কলাম প্রকাশিত হয়ে আসছে।

(আজকের সিলেট/২০ মার্চ/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন