২০ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এখন উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০৪১ সালের মধ্যে স্বপ্নের উন্নত দেশের তালিকায় অন্তর্ভূক্তির লক্ষ্যে দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছি আমরা।
মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ স্বল্পন্নোত দেশের তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় জেলা তথ্য অফিস ও প্রশাসনের কর্মকর্তারা জানান, মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে জাতিসংঘ নির্ধারিত মানদন্ড অতিক্রম করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ২০২১ সাল পর্যন্ত এ সাফল্য ধরে রাখতে পারলে বা এই ধারা অব্যাহত রাখা সম্ভব হলে জাতিসংঘের কয়েকটি সংস্থা এদেশটিকে স্বল্বন্নোত এলডিসি থেকে দেশটিকে উত্তরণের সুপারিশ করবে। এরপর ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বল্পন্নোত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে।
প্রেস ব্রিফিংয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুম, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও তথ্য অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(আজকের সিলেট/২০ মার্চ/ডি/কেআর/ঘ.)