৮ আগস্ট ২০২৩


সিলেট জেলা জাপার সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব পেলেন আতিক-সেলিম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এ লক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু জেলা জাপার আহবায়ককে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। মহাসচিবের নির্দেশে এক পত্রে এ তথ্য জানিয়েছেন পার্টির দফতর সম্পাদক- এম এ রাজ্জাক খান।

পত্রে বলা হয়েছে, সিলেট জেলা শাখার অন্তর্গত সকল পৌরসভা ও উপজেলা সম্মেলন সম্পন্ন করে আগামী সেপ্টেম্বরে সম্মেলন বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়। সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত দুইজনের মতামতকে মহাসচিবের মতামত হিসেবে গণ্য করতে এ পত্রে বলা হয় ।

শেয়ার করুন