৭ আগস্ট ২০২৩


বাতিল হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একটি নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এসব তথ্য জানিয়েছেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।

শেয়ার করুন