৬ আগস্ট ২০২৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে রুহেল মিয়া (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুহেল আটপাড়া গ্রামের সাইজুল মিয়ার ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান রুহেল। রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কক্ষের দরজা ভেজানো অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে ডাকতে গিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুহেল’কে দেখতে পান। পরে থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।