৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটের ওসমানীনগরে প্রবাসী ম্যানচেস্টার সিটি ছাত্রদল নেতা আজিজুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ৩ টায় উপজেলার গোয়ালাবাজার মুন লাইট রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদল কর্তৃক সংবর্ধনা অনুস্টান অনুষ্ঠিত হয়।
তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ হোসাইরনর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মুক্তাদিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলী, সিলেট জেলা ছাত্রদলের সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক সাহবুব খাঁন, উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাদিম হোসাইন দিপু, উসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রুমেল আহমদ।
বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদ আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা সুহেল আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পাপ্পু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুজেল আহমদ, রফি উদ্দিন রফু, সহ- সাংগঠনিক সম্পাদক হিমেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক মামুন আহমদ, উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান ফাহিদ, বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, প্রচার সম্পাদক রিপন আহমদ, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক জাহেদুল ইসলাম, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান আহমদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম আহমদ ,রায়হান আহমদ ,জাহেদ আহমদ প্রমুখ।