৫ আগস্ট ২০২৩


মধ্যনগরে শেখ কামালের জন্মদিন : পুষ্পস্তবক অর্পন

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীরমুক্তি যোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম দিনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। ৫ই আগষ্ঠ ১১টার দিকে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হলরুমে শহীদ বীরমুক্তি যোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জীবনী তুলে ধরে আলোচনা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি কমিশনার অলিদুজ্জামান। এসময় শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিজা সুলতানা,রুবায়াতুন জান্নাত।

এছাড়াও উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা আব্দুল জব্বার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার,প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান,যুবমহিলীগের সভাপতি শান্তা চক্রবর্ত্রী প্রমুখ।

শেয়ার করুন