৩ আগস্ট ২০২৩
ফাইল ছবি
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর সীমান্ত থেকে পাথর আনতে গিয়ে পানিতে ডুবে এক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে ‘বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের ৪’শ গজ অভ্যন্তরে যাদুকাটা নদীতে প্রবল বাতাসের তোড়ে বারকি নৌকাটি ডুবে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মুহাম্মদ আলীর পুত্র আবুল হাসেম (৩২)।
স্থানীয় বারকি শ্রমিক আজিজুল বলেন , ভোররাতে বাতাসের সঙ্গে খুব বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বারকি নৌকাটি ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠলেও আবুল হাসেম পানিতে তলিয়ে যায়। পরে ভোর সাড়ে চারটার দিকে স্থানীয়দের সহযোগিতায় অনেক খুঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
লাইড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার খন্দকার রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তিনজন শ্রমিক একটি বারকি নৌকায় ছিল। তাদের মধ্যে সাঁতার না জানার কারণে শ্রমিক হাসেম পানিতে ডুবে মারা যান।