১৮ মার্চ ২০১৮


শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নয়ন দেব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নয়ন রেল স্টেশনে পপকর্ন বিক্রি করতো। শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকার হরেন্দ্র দেবের ছেলে সে।

শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাজিদুল হক জানান, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌঁছায়। এসময় ভেতরে থাকা নয়ন ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভতি করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নয়নকে সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(আজকের সিলেট/১৮ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন