১৮ মার্চ ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা এখন আর মফস্বল এলাকায় নয়, বিশ্বনাথকে শহর এলাকা ঘোষণা করা হয়েছে। শীঘ্রই বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হবে। আর পৌরসভা হলে উপজেলাবাসী গ্যাস, সাপ্লাইর পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর প্রশাসনকে যেমন দলীয় প্রভাব মুক্ত রেখে সকল মানুষের মত প্রকাশ করা সুযোগ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে বিগত দুটি সরকারের আমলের চেয়ে ওই আসনে আমি বেশী উন্নয়ন করেছি।
শনিবার বিকেলে বিশ্বনাথ পৌরসভা গঠনের লক্ষে ‘বিশ্বনাথ শহর’ ঘোষণা করায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি এস এম আরশ আলী বাবলুর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন ও ফিরোজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টিও সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, সিলেট জেলা পরিষদেও সদস্য আসিক মিয়া, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক একে এম দুলাল, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, সুনন আহমদ সুমন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, রুবেল আহমদ আফজাল, আবদুল বারী মেম্বার, আবদুল মজিদ (সাবেক মেম্বার), উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা নাজিম চৌধুরী।
উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, জাপা নেতা শরীফ উদ্দিন, সালেহ আহমদ তোতা, আমির হোসেন মেম্বার, আব্দুল কাদির, সুয়েব আহমদ, রইছুল ইসলাম, প্রদীপ চন্দ্র দেব, সুহেল আহমদ, আব্দুল মান্নান, বদর মিয়া, ইরাজ আলী, মিছবাহ উদ্দিন, এম এ গণি, আব্দুল মনাফ, আব্দুল খালিক, কামরুজ্জামান, শফিক আহমদ পিয়ার, আনোয়ার আলী, নাছির উদ্দিন মেম্বার, শামিম আহমদ মেম্বার, তোতা মিয়া, মিছবাহ উদ্দিন, আকবর আলী, ইছবর আলী, হেলাল আহমদ, লেছু মোল্লা, মর্তুজ আলী (সাবেক মেম্বার), ফজলু মিয়া মেম্বার, জুনসা বেগম, নোমান আহমদ, যুবসংহতি নেতা সেলিম উদ্দিন, স্বপন রাজ, আসাদ উদ্দিন, আতাউর রহমান, জাকারিয়া আহমদ, খালেদ মিয়া, বাবুল মিয়া, লিপন মিয়া, সাহাব উদ্দিন, কয়েছ মিয়া প্রমুখ।
(আজকের সিলেট/১৮ মার্চ/ডি/এসটি/ঘ.)