১ আগস্ট ২০২৩


চেম্বারের ২ সদস্য এফবিসিসিআই’র পরিচালক: ব্যবসায়ীদের অভিনন্দন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ‘নমিনেটেড ডাইরেক্টর’ ক্যাটাগরিতে এবং পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান ‘কনটেস্টিং ডাইরেক্টর’ ক্যাটাগরিতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের ২ জন সদস্য এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়া সিলেটের ব্যবসায়ীদের জন্য অনেক গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নবনির্বাচিত পরিচালকবৃন্দ সিলেট সহ বাংলাদেশের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন এবং সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুন